ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে দেশে ফিরেছেন মাহমুদুল্লা রিয়াদ। জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাহমুদুল্লা খেলেছেন ৫টি ম্যাচ, রান করেছেন ১১ আর সাথে উইকেট নিয়েছেন ৩টি।
আর ডাক পেয়ছেন আসন্ন সাউথ আফ্রিকা সিরিজে আর চোখের সমস্যার কারণে দলে থাকতে পারছেন না মোসাদ্দেক হোসেইন সৈকত। চোখে সমস্যার কারণে একের পর এক সিরিজ থেকে ছিটকে পরছেন মোসাদ্দেক হোসেইন সৈকত। এবার চোখের সমস্যার সমাধানে গিয়েছেন থাইল্যান্ডে।
ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট স্কোয়াড ঘোষণা করা হলেও করা হয়নি সীমিত ওভারের স্কোয়াড। এর মাঝে সুস্থ হয়ে উঠলে মোসাদ্দেককে দেখা যেতে পারে দক্ষিন আফ্রিকার টেস্ট পরবর্তী স্কোয়ডে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: