এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশীপের শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। নিজেদের প্রথম খেলায় বিশ্বচ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ৯-০ গোলে হেরে গেছে কৃষ্ণা রানী'র দল।
থাইল্যান্ডের চোনবুরি স্টেডিয়ামে, শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলে উত্তর কোরিয়া। প্রথমার্ধেই চার গোল করে তারা।
বিরতি থেকে ফিরেও প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে আরো পাঁচ গোল হজম করে । শেষ পর্যন্ত ৯-০ ব্যবধানে হারে লাল সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: