দীর্ঘ ৯ বছর পর পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশ্ব একাদশ বনাম পাকিস্তানের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ আসরে মোট ৭টি দেশের তারকা ক্রিকেটাররা খেলবেন।
মূলত পাকিস্তানের মাটিতে আন্তজার্তিক ক্রিকেট ফেরানোর লক্ষেই এ উদ্যোগ নিয়েছে আইসিসি। গতকাল বিশ্ব একাদশের ১৩ জন ক্রিকেটারকে বহনকারী বিমান পাকিস্তান পৌঁছায়। সেখান থেকে তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টিম হোটেলে নিয়ে যাওয়া হয়।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ও বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১২, ১৩, ও ১৫ সেপ্টেম্বর। এ আসরের মাধ্যমে পাকিস্তানে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বাংলাদেশের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।
এছাড়াও টেন স্পোর্টস, পিটিভি স্পোর্টস (পাকিস্তান), ইয়ুপ টিভি (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা), ডি স্পোর্টস (ভারত), প্রাইম টিভি (যুক্তরাজ্য), উইল টিভি (যুক্তরাষ্ট্র), ডায়লগ (শ্রীলঙ্কা), সুপার স্পোর্টস (আফ্রিকা), ক্রিকেট গেটওয়ে (অনলাইন লাইভ স্ট্রিমিং), রেডিও পাকিস্তান-১০৬.২ এফএম (রেডিও)।
২০০৯ সালে পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার ম্যাচের সময় সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল।