আমার আরও অনেক দিন খেলার বাকি আছে— এই সময়ে যদি ভালো খেলতে চাই তাহলে বিশ্রামটা আমার জরুরি চাইলেই খেলতে পারি। এখন আপনারা কী চান? এমন প্রশ্ন সাংবাদিকদের ছুড়ে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মঙ্গলবার বনানীর নিজ বাসায় সাকিব সংবাদমাধ্যমের সামনে এমনই কথা বললেন।
পাঁচ-সাত বছর খেলি, নাকি দুই বছর খেলি— যদি এভাবে খেলতে থাকি, এক দুই বছর পর ওভাবে খেলতে পারব না এভাবে খেলার চেয়ে না খেলাই ভালো। যত দিন খেলব যেন ভালোভাবে খেলতে পারি—এটাই আমার লক্ষ্য বলে জানান তিনি।
বিরতিটা যদি পাই, শারীরিকভাবে না যতটা মানসিকভাবে আরও বেশি সতেজ হয়ে ফিরতে পারব তাতে হয়তো পরের পাঁচ বছর চিন্তামুক্ত হয়ে খেলা সম্ভব হবে। যেটা মনে করি এক-দুই ম্যাচ বা এক-দুই মাসের চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
ছুটি মঞ্জুর হওয়ায় বিসিবিকেও ধন্যবাদ জানিয়ে সাকিব, ‘দুই টেস্টের পর যদি যাই, প্রায় এক মাসের বিরতি হয়ে গেল আমার। এই বিরতি গত তিন-চার বছরে পাইনি। আমার জন্য এটা অনেক বড় বিরতি ধন্যবাদ জানাই বিসিবিকে।
তারা আমার কথাটা বুঝতে পেরেছে। আমার শারীরিক অবস্থা অন্যদের চেয়ে আমিই ভালো বুঝতে পারব। এটা ম্যানেজ করার দরকার আছে। সিদ্ধান্তটা নেয়া এ কারণেই বলেন সাকিব।