খেলা

চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত ফর্ম কাভানির

চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত ফর্ম কাভানির
চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত ফর্ম কাভানির

নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে একই দলের হয়ে খেলছেন এডিনসন কাভানি। তারকাদের ভিড়ে হারিয়ে যাননি এই উরুগুয়ে ফরোয়ার্ড। ফরাসি লিগের পর চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত ফর্ম দিয়ে যেন সেটিই প্রমাণ করেছেন কাভানি।

রাতে সেল্টিকের বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জয় পায় পিএসজি। সেই ম্যাচে জোড়া গোল করেন কাভানি।

জোড়া গোলের মাধ্যমে দারুণ কীর্তি গড়েন কাভানি। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলদাতার মালিক হয়ে যান তিনি। পেছনে ফেলেন জ্লাতান ইব্রাহিমোভিচকে। পিএসজির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে ২০ গোল করেন সাবেক তারকা ইব্রা। সেল্টিকের বিপক্ষে নিজের ব্যক্তিগত প্রথম গোল করেই জ্লাতানকে ছাড়িয়ে যান কাভানি। পরে আরো এক গোল করে সংখ্যাটিকে ২২-এ উন্নীত করেন তিনি।

২০১৩ সালে নাপোলি থেকে পিএসজিতে যোগ দেন কাভানি। ফরাসি ক্লাবটির হয়ে প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে চার গোল করেন এই উরুগুয়ে ফরোয়ার্ড। পরের দুই মৌসুমে করেন যথাক্রমে ছয় ও দুই গোল।

ইব্রা পিএসজি ছাড়ার পরই যেন স্বরূপে ফেরেন কাভানি। সুইডিশ তারকার ছায়া থেকে বেরিয়ে এসে গত মৌসুমে করেন আট গোল। এবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জোড়া গোল করে যেন আগের মৌসুমকে ছাড়িয়ে যাওয়ার পণ করেছেন কাভানি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ