খেলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: জয় দিয়ে শুরু বায়ার্ন মিউনিখের

 জয় দিয়ে শুরু বায়ার্ন মিউনিখের
জয় দিয়ে শুরু বায়ার্ন মিউনিখের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে শুরু করেছে অন্যতম হট ফেবারিট বায়ার্ন মিউনিখ। রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে ১০ জনের দল আন্ডারলেখটকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। তবে ফেবারিটদের জয়ের দিনে রোমার বিপক্ষে হোঁচট খেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ইতালির মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে স্প্যানিশ জায়ান্টরা।

আলিয়াঞ্জ অ্যারেনায় খেলার একাদশ মিনিটে রবার্ট লেওয়ানদস্কির ওপর বাজে ট্যাকল করা সোভেন কুমস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আন্ডারলেখট। একই ঘটনায় রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট-কিক থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে নেন লেওয়ানদস্কি। চলতি মৌসুমে সবমিলিয়ে ষষ্ঠ ম্যাচে এটি পোলিশ তারকার সপ্তম গোল।

৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন মিউনিখ। জসুয়া কিমিচের ক্রস থেকে থিয়াগো আলকানতারা গোল করলে জয় অনেকটাই নিশ্চিত হয় বাভারিয়ানদের।

নির্ধারিত সময়ের খেলার শেষ মিনিটে আন্ডারলেখটের কফিনে শেষ পেরেক ঠুকে দেন কিমিচ। জেরোমি বোয়েটেংয়ের পাস থেকে গোল করে বায়ার্নের বড় জয় নিশ্চিত করেন এই জার্মান মিডফিল্ডার।

‘বি’ গ্রুপের দিনের অপর ম্যাচে সেল্টিককে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমারের পিএসজি। গোল ব্যবধানে তাই বায়ার্নের চেয়ে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ফরাসি জায়ান্টরা।

‘সি’ গ্রুপের ম্যাচে অলিম্পিক স্টেডিয়ামে রোমার বিপক্ষে গোলই করতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। গ্রপের অপর ম্যাচে কারাবাগকে ৬-০ গোলে উড়িয়ে দেয়া চেলসি টেবিলের শীর্ষে রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ