খেলা

প্রথম ম্যাচে বড় জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

প্রথম ম্যাচে বড় জয় ম্যানচেস্টার ইউনাইটেডের
প্রথম ম্যাচে বড় জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে বাসেলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে হোসে মরিনহোর দল।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একটি করে গোল করেন মারোয়ান ফেলাইনি, রোমেলু লুকাকু ও মার্কাস র্যা শফোর্ড। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে বেনফিকার মাঠ থেকে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে সিএসকেএ মস্কো।

ম্যাচের ৩৫তম মিনিটে অ্যাশলে ইয়ংয়ের ক্রসে লাফিয়ে ওঠে দারুণ হেডে গোল করে ইউনাইটেডকে এগিয়ে নেন ফেলাইনি। বিরতির পর খেলার ৫৩তম মিনিটে ডেলি ব্লিন্ডের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু।

খেলার শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের বড় জয় নিশ্চিত করেন র্যা শফোর্ড। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সপ্তম মিনিটে ম্যাচের ৮৪তম মিনিটে ফেলাইনির নিচু ক্রস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেলেন র্যা শফোর্ড।

এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তি গড়েন র্যা শফোর্ড। কোনো প্রতিযোগিতায় অভিষেকে গোল করা যেন রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন তিনি। ইউরোপা লিগ, এফএ কাপ, ইংলিশ প্রিমিয়ার লিগম লিগ কাপ ও ইংল্যান্ড জাতীয় দলের পর চ্যাম্পিয়ন্স লিগেও অভিষেক ম্যাচেই গোল করলেন র্যা শফোর্ড।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ