পাকিস্তানের কাছে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২০ রানে হেরে গেল তামিম ইকবালের বিশ্ব একাদশ।
প্রথমে টস জিতে পাকিস্তানকে ব্যাটিং করার আমন্ত্রন জনায় বিশ্ব একাদশ। ব্যাটিংয়ে নেমে প্রথম প্রথম দু বলে টানা চার মেরে শুভ সূচনা করে পাকিস্তান। প্রথম ওভারেই ঘটে ফকর জামানের উইকেট পতন। তারপর দ্বিতীয় উইকেটে পাকিস্তান তুলে নেয় ১২২ রান। ২০ ওভার শেষ করে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৯৭।
১৯৮ রানের লক্ষ তাড়া করেতে নেমে বিশ্ব একাদশের কোন ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। বাংলাদেশের তামিম ইকবাল করেন ১৮ রান। অধিনায়ক ডু প্লেসি করেন ২৯ রান। শেষ ওভারে দরকার ছিল ৩৪ রান।
তবে তা করতে পারেনি বিশ্ব একাদশ। শেষ ওভারে আসে মাত্র ১৩ রান। ফলে বিশ্ব একাদশকে ২০ রানে হারিয়ে দীর্ঘ সাড়ে ৮ বছর পর জয়ের মাধ্যমেই নিজ দেশে আন্তজার্তিক ক্রিকেটকে স্বাগত জানালো পাকিস্তান। সিরিজের পরবর্তী ম্যাচ আজ লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে।