খেলা

মাঠে নেমেই নৈপূণ্যে দেখালেন রোনালদো

 মাঠে নেমেই নৈপূণ্যে দেখালেন রোনালদো
মাঠে নেমেই নৈপূণ্যে দেখালেন রোনালদো

দীর্ঘ সময় পর মাঠে ফিরেই নিজেকে ঝালিয়ে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জোড়া গোল করেন এ পর্তুগিজ ফরোয়ার্ড। তার নৈপূণ্যে ‘এইচ’ গ্রুপের ম্যাচে অ্যাপোয়েলকে ৩-০ গোলে উড়িয়ে শুভসূচনা করেছে তারা।

স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রেফারিকে ধাক্কা দেয়ায় পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে চলতি মৌসুমের লা লিগায় খেলা বারণ রোনালদোর। লিগে আরো এক ম্যাচ নিষিদ্ধ এ তারকা। চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেই দ্যুতি ছড়ান তিনি।

লা লিগায় ঘরের মাঠে শেষ দুটি লিগ ম্যাচে ড্র করে রিয়াল মাদ্রিদ। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাপোয়েলকে কোনো সুযোগই দেয়নি লস ব্লাঙ্কোসরা। খেলার দ্বাদশ মিনিটে গ্যারেথ বেলের ক্রস থেকে বল পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে রিয়ালকে এগিয়ে নেন রোনালদো।

বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। রবার্তো লাগের হাতে বল লাগার অভিযোগে রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পট-কিক থেকে গোল করেন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ইউরোপের কুলিন প্রতিযোগিতায় এটা রোনালদোর ১০৭তম গোল। যদিও রিপ্লেতে দেখা যায়, বল লাগো’র হাতের ওপরের অংশ স্পর্শ করেছে।

১০ মিনিট পর রিয়াল মাদ্রিদের পর বড় জয় নিশ্চিত সের্জিও রামোস। বেলের হেড বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এলে ফিরতি বলে বাইসাইকেল কিকে দর্শনীয় গোল করেন রিয়াল অধিনায়ক। খেলার বাকি সময়টুকুতে আর কোনো গোল না হলেও বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

গ্রুপ পর্বের দিনের অপর ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে টটেনহ্যাম। ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরের রানার্সআপ দলটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ