খেলা

পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো বিশ্ব একাদশ

পাকিস্তান-বিশ্ব একাদশ
পাকিস্তান-বিশ্ব একাদশ

তিন ম্যাচ সিরিজের টান টান উত্তেজনাপূর্ণ দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বিশ্ব একাদশ। স্বাগতিকদের দেওয়া ১৭৫ রানের টার্গেট ১ বল হাতে রেখেই টপকে যায় বিশ্ব একাদশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। ফখর জামানের ২১, আহমেদ শেহজাদের ৪৩, বাবর আজমের ৪৫ ও শোয়েব মালিকের ৩৯ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭৪ রান করে স্বাগতিকরা।

জবাব দিতে নেমে, ভালো শুরু করে বিশ্ব একাদশও। তবে ১৯ বলে ২৩ রান করে বিদায় নেন তামিম ইকবাল। বেশিক্ষণ খেলতে পারেননি টিম পেইনও। তবে ফ্যাফ ডু প্লেসিস ও থিসারা পেরেরাকে সঙ্গে নিয়ে দলের স্কোর এগিয়ে নেন হাশিম আমলা।

আমলা ৫৫ বলে ৭২ আর ১৯ বলে ৪৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন পেরেরা। স্নায়ুক্ষয়ী এই ম্যাচে ১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় বিশ্ব একাদশ। শুক্রবার একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ