খেলা

পরিকল্পনা অনুযায়ী খেলবেন টাইগাররা, প্রত্যাশা মুশফিকের

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

কন্ডিশন ও টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাইবেন টাইগাররা বলে জানান জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে দেশ ছাড়ার আগে এ কথা বলেন তিনি।

বিভিন্ন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ক্যারিয়ারে যে কোনো খেলোয়াড়ের খারাপ সময় আসতেই পারে তা নিয়ে সমালোচোনাও হতে পারে তবে তা হতে হবে ইতিবাচক।

সাংবাদিকদের কাছে মিনতির সুরে তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ- সৌম্য, সাব্বির, ইমরুলকে নিয়ে যেন নেতিবাচক সমালোচনা না হয়। এমনটা করা হলে তাদের আত্মবিশ্বাস ভেঙে যেতে পারে। আমরা তাদের বিকল্প খুঁজেও পাচ্ছি না। আমরা চাই না তাদের বিশ্বাস ভেঙে যাক।’

দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দল ঘোষণা করার পর সৌম্য সরকার, সাব্বির রহমান এবং ইমরুল কায়েসের স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে নানা দিক থেকে সমালোচনার ঝড় উঠেছে।

বিশেষ করে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে এই তিন জন ব্যর্থ হওয়ায় প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে তারা কতটা ভালো করতে পারবেন সেটি নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে তারা কতোটা এ সিরিজে দিতে পারবেন।

সৌম্য টেস্ট দলে কেন, টানা ব্যর্থতার পরও ইমরুলকে আর কতবার সুযোগ দেয়া হবে, সাব্বির টেস্ট ব্যাটসম্যান নন- এমন সমালোচনার মুখে জবাব দেন মুশফিক।

তিনি বলেন, এমন নেতিবাচক সমালোচনা খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে পারে তাই অনুরোধ জানাবো ইতিবাচক কথা বলুন যেন তারা সাহস পান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ