দাপটের সাথেই বিশ্ব একাদশকে হারিয়ে ২-১ ব্যবধানে ইন্ডিপেন্ডেন কাপ জিতেছে স্বাগতিক পাকিস্তান। সিরিজে সমতা ছিল ১-১ এ। তাই তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ ছিল যেন অলিখিত ফাইনাল।
পাকিস্তান ম্যাচের শুরুতেই ব্যাট করতে নেমে আহমেদ শেহেজাদের ৮৯ রানের সুবাদে দল পায় দারুন এক ইনিংস। বিশ্ব একাদশের সামনে তখন ১৮৩ রানের বড় টার্গেট। জবাবে তামিম ইকবাল চার মেরে শুরু করলেও তা ধরে রাখতে পারেননি। আউট হয়েছেন মাত্র ১৪ রানে।
টপ অর্ডার থেকেও আসেনি বেশি রান। তাছাড়া আগের ম্যাচে ৭২ করা হাসিম আমলাও গত ম্যাচে বিদায় নেয় মাত্র ২১ রানে। ১০ ওভারেই বিশ্ব একাদশ হারায় ৫ উইকেট।
আগের ম্যাচের ত্রাণ কর্তা থিসারা পেরেরাও ভুমিকা রাখতে পারেননি। ৩২ রান করেন ডভিড মিলার আর ২৪ রান করেন স্যামি।
বিশ্ব একাদশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫০ রানে। ফলে ৩৩ রানের জয়ের মধ্য দিয়ে সাড়ে আট বছর পর নিজ দেশে আন্তজার্তিক ক্রিকেটকে স্বাগত জানায় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৮৩/৪ (ফখর ২৭, শেহজাদ ৮৯, বাবর ৪৮, মালিক ১৭*, ইমাদ ০, সরফরাজ ০*; বদ্রি ০/২৮, মর্কেল ০/৪২, কাটিং ০/২৬, থিসারা ২/৩৭, স্যামি ০/২৪, তাহির ০/২৬)।
বিশ্ব একাদশ: ২০ ওভারে ১৫০/৮ (তামিম ১৪, আমলা ২১, কাটিং ৫, দু প্লেসি ১৩, বেইলি ৩, মিলার ৩২, থিসারা ৩২ , স্যামি ২৪*, মর্কেল ১, বদ্রি ০*; ইমাদ ১/৩৪, উসমান ১/২৬, হাসান ২/২৮, রাইস ১/২০, নওয়াজ ০/৭, শাদাব ০/৩৪)।
ফল: পাকিস্তান ৩৩ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধনে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আহমেদ শেহজাদ