দীর্ঘ ৪৩ দিনের দীর্ঘ সফরে দুই ভাগে দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
তামিম যাচ্ছেন আগামীকাল-রোববার। মাশরাফি ও সাকিব যোগ দেবেন টেস্ট সিরিজের পর। সফরে তিন ফর্মেটের এই সিরিজে রয়েছে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে, ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ।
শনিবার সকালে দলের একাংশ রওনা দিয়েছে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে। আর সন্ধ্যায় টেস্ট অধিনায়ক মুশফিকের সাথে দলের বাকি সদস্যরা যাচ্ছেন।
তামিম ইকবাল দেশে ফিরে রওনা দিবেন কাল। ২১শে সেপ্টেম্বরের দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে শুরু হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের পর প্রথম টেস্ট ভেন্যু পচেফস্টম চলে যাবে টাইগার বাহিনী।
আগামী ২৮ শে সেপ্টেম্বর সেখানে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট ৬ অক্টোবর থেকে ১৫, ১৮, ও ২২ অক্টোবর হবে সিরিজের তিন ওয়ানডে। ২৬ ও ২৯ অক্টোবর দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সমাপ্তি ঘটবে সফরের।