টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনোযোগ দিতেই টেস্ট ছেড়েছেন এই বাঁহাতি প্রোটিয়া ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াতে এ কথা জানিয়েছেন তিনি।
ডুমিনির ওয়ানডে অভিষেক ২০০৪ সালে। এর চার বছর পর প্রথমবারের মতো সুযোগ পান দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টেই শতক হাঁকিয়েছিলেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। ৪৬ টেস্টে ৩২ দশমিক আট পাঁচ গড়ে ২১০৩ রান করেছেন ডুমিনি।
তবে, শেষ দিকে তার ফর্ম খুব একটা ভালো যাচ্ছিলো না। গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়েন ডুমিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: