খেলা

হেরে গেল রোনালদোর রিয়াল মাদ্রিদ

হেরে গেল রোনালদোর রিয়াল মাদ্রিদ
হেরে গেল রোনালদোর রিয়াল মাদ্রিদ

নিজেদের মাঠে রিয়াল বেটিসের কাছে ১-০ ব্যবধানে হেরে গিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ।

নিষেধাজ্ঞা শেষে লিগে বুধবার রাতে রোনালদোর প্রত্যাবর্তনটি হয়েছে হতাশার।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে বেটিসের জয়ের নায়ক তরুণ ফরোয়ার্ড আন্তোনিও সানাবিরা। অ্যান্তোনিও বারাগানের ক্রসে হেডে নাভাসকে পরাস্ত করেন সানাবিরা।

ম্যাচের শেষ সময়ের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় রিয়াল বেতিস। এর ফলে এবার ঘরের মাঠে জয় শূন্যই রইলো রিয়াল।

এদিকে, স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে চুক্তির মেয়াদ বাড়ল করিম বেনজেমার। নতুন চুক্তির ফলে ২০২১ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে দেখা যাবে ফরাসি এই তারকা স্ট্রাইকারকে।

ফরাসি ক্লাব লিওঁ থেকে ২০০৯ সালে সাড়ে ৩ কোটি ইউরোয় রিয়ালে যোগ দেন বেনজেমা। এই সময়ে ক্লাবটির হয়ে ১৪টি শিরোপা জিতেছেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়।

তার বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০১৯ সাল পর্যন্ত। নতুন চুক্তিতে বছরে বেনজেমার বেতন বেড়ে হবে বছরে ৭৫ লাখ ইউরোর বেশি। রিলিজ ক্লজ ধরা হয়েছে ১০০ কোটি ইউরো।

আগামী ২০২১ সাল পর্যন্ত থাকলে রিয়ালের হয়ে মোট ১১টি মৌসুম খেলার সুযোগ পাবেন বেনজেমা। এর মধ্য দিয়ে ৯ নম্বর জার্সিতে কিংবদন্তি রিয়াল তারকা ডি স্টেফানোকে ছুঁয়ে ফেলবেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ