খেলা

বেনোনিতে প্রস্তুতি ম্যাচ: ব্যাটিং করছে বাংলাদেশ

বেনোনিতে প্রস্তুতি ম্যাচ: ব্যাটিং করছে বাংলাদেশ
বেনোনিতে প্রস্তুতি ম্যাচ: ব্যাটিং করছে বাংলাদেশ

বেনোনিতে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে একরানে পিছিয়ে থেকে ব্যাটিং করছে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসের ৩০৬ রান তাড়া করতে গিয়েও ৭ রানের লিড নিয়ে ৮ উইকেট ৩১৩ রানে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস ৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেন।

গতকাল হাতে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের চেয়ে ২৮৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ।

কিন্তু বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে চা বিরতির আগে সুবিধা করতে পারেননি ব্যাটিং লাইনআপের উপরের দিকের প্রোটিয়া ব্যাটসম্যান।

জুবায়ের হামজা ৬০ ও ব্রিটজকে করেন ৪৪ রান। ১৬৮ রানে ৬ উইকেট হারালেও চা বিরতির পরে ঘুরে দাঁড়ান শেষের দিকের তিন ব্যাটসম্যান।

ক্রিসটেনসেনের ৫৩, প্রেটোরিয়াসের ৪২ ও ভন গ্রেগের হার না মানা ৬ রানে লিড নেয় তারা।

মুস্তাফিজ, শুভাশিষ, মেহেদি মিরাজ, তাইজুল ও তাসকিন প্রত্যেকেই একটি করে উইকেট নিয়েছেন। শফিউল নিয়েছেন দুই উইকেট। এর আগে মুমিনুল, মুশফিক ও সাব্বিরের তিন হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ ৭ উইকেটে ৩০৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ ১ উইকেট হারিয়ে ২১ রানে প্রথম দিন শেষ করেছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ