আগামী ২৩ অক্টোবর লন্ডনের ঘোষণা করা হবে ফিফার ২০১৭ বর্ষসেরা খেলোয়াড়ের নাম।
সাথে থাকছে বর্ষসেরা কোচ ও গোল রক্ষকের নাম। ২০১৬ সাল থেকে ফিফা ও ব্যালন ডি'অর আলাদা হয়ে যাওয়ার পর থেকে ফিফা এ পুরস্কার চালু করেছে 'বেস্ট অ্যাওয়ার্ড' নামে।
প্রথম বছরেই এই পুরস্কার পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবারও ফেভারিট তিনি। এই তালিকায় ২৫ জন থেকে চূড়ান্ত করে ৩ জনের তালিকা করা হয়।
তালিকায় আরো আছেন লিওনেল মেসি, শুক্রবার যুক্ত হয়েছেন নেইমার। আগামী ২৩ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে ফিফা বর্ষ সেরা খেলোয়াড়ের নাম। এই তালিকায় অন্য ক্যাটাগরিতে লড়াইয়ে থাকা খেলোয়াড় ও কোচের তালিকা প্রকাশ করেছে ফিফা।
সেখানে আছেন ইউভেন্টাসের ম্যাসি মিলিয়ানো অ্যালেগ্রি, রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান ও চেলসির আন্তোনিও কন্তে।
পুরস্কারের তালিকায় দৌঁড়ে পিছিয়ে নেই গোলরক্ষকেরা চূড়ান্ত ৩ তালিকায় আছেন ইউভেন্টাসের জিয়ানলুইজি বুফন। রিয়াল মাদ্রিদের কেইলর নাভাস ও বায়ার্ন মিউনিখের মানুয়ের নয়ার।