স্প্যানিশ লা লিগাতে জয়ের ধারা ধরে রেখেছে বার্সেলোনা— নবাগত জিরোনাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে এ কাতালান ক্লাবটি।
শতভাগ জয় যেন নিয়েই যাচ্ছে বার্সাকে অনন্য এক রেকর্ডের দিকে। তবে এবার এই ম্যাচে গোল পাননি লিওনেল মেসি।
ম্যাচের প্রথম গোলটি আসে ১৭ মিনিটে। কর্ণার থেকে আসা ভলি বেনিতেসের গা ছুঁয়ে জিরানোর জালে ঢুকে। ১-০ ব্যবধানে বিশ্রাম থেকে ফিরে দ্বিতীয় আত্মঘাতী গোল করে জিরোনা।
বার্সা এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ম্যাচের ৬৯ মিনিটে শেষ গোলের নায়ক সুয়ারেজে।
ম্যাচে ২টি গোলই এসেছে আত্মঘাতী গোলের সুবাদে। দলের পক্ষে ১টি গোল করেন সুয়ারেজ। লা লিগাতে ৬ ম্যাচের সবকটিতে জিতে বার্সেলোনার পয়েন্ট এখন ১৮।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: