অনিশ্চিয়তা কেটেছে তামিম ইকবাল ও সৌম্য সরকারের ইনজুরি নিয়ে খেলতে পারেন আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রথম টেস্টে।
বেনোনিতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথম দিনই ইনজুরিতে পড়েন তামিম ইকবাল।
দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন সৌম্য সরকার। ফলে তামিম ও সৌম্যকে নিয়ে দেখা দেয় শঙ্কা।
তবে স্বস্তির খবর এসেছে বাংলাদেশ শিবিরে— দুই ওপেনারকে নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও থিহান চন্দ্রমোহন।
শুক্রবার স্ক্যান করে করা রিপোর্ট দেখে ফিজিও থিহান তামিম ও সৌম্যের ব্যাপারে বলেন প্রথম টেস্টের আগেই ফিরে আসবেন এ দু বাঁহাতি ওপেনার।
অনুশীলন শুরু করবেন এই সপ্তাহ থেকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: