খেলা

সন্ধ্যায় নেপালের মুখোমুখি বাংলাদেশ

সন্ধ্যায় নেপালের মুখোমুখি বাংলাদেশ
সন্ধ্যায় নেপালের মুখোমুখি বাংলাদেশ

অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সোমবার সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। ভারত ও মালদ্বীপকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। নেপালকে হারাতে পুরো দলই দারুণ উজ্জীবিত। দুই ম্যাচ থেকে বাংলাদেশের পয়েন্ট ৬, আর নেপালের পয়েন্ট তিন।

অন্যদিকে তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পেছনে রয়েছে ভূটান। বাংলাদেশের শেষ ম্যাচ ভূটানের সঙ্গে ২৭ সেপ্টেম্বর। তার আগে নেপালকে হারাতে পারলে সহজ হয়ে যাবে বাংলাদেশের শিরোপা জয়ের সমীকরণ।

এছাড়া আগের আসরে ২০১৫ সালে এই নেপালের কাছেই বাংলাদেশ হেরেছিল ২-১ গোলে।

সেই দলের পাঁচ জন এবারও আছেন বাংলাদেশ দলে। সেই হারের বদলা নিতে চাইবেন আজ তারা। নেপাল বধের লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ