এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলে র্যাং কিংয়ে ১১১ ধাপ এগিয়ে কাতারকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা।
আধিপত্য বিস্তৃত ম্যাচে দীপক ও ফয়সালের গোলে স্বাগতিক কাতারের বিরুদ্ধে এ স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ।
কাতারের মতো শক্তিশালি দলকে হারানোর আনন্দ উপভোগ করেছেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা।
দোহায় গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে ই গ্রুপের ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল বাংলাদেশের। তবে প্রথমার্ধে কোনো গোল হয় নি।
দ্বিতীয়ার্ধে খেলার ৭০ মিনিটের মাথায় কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ঘুরিয়ে দলকে এগিয়ে নেন দীপক।
৮১ মিনিটে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে কাতারের জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে সমানে সমানে লড়াই করে ইয়েমেনের কাছে ০-২ গোলে হেরেছিল বাংলাদেশ।
ইয়েমেন হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। বাংলাদেশ রানার্সআপ। ১০ গ্রুপের ১০ চ্যাম্পিয়ন, সেরা পাঁচ রানার্সআপ ও স্বাগতিক মালয়েশিয়া ২০১৮ সালে খেলবে চূড়ান্তপর্বে। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সেরা রানার্স আপদের মধ্যে নেই বাংলাদেশ।