বেনোনিতে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ শেষে রোববার পচেফস্ট্রুমে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর।
প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল ও সৌম্য সরকার ইনজুরি কাটিয়ে প্রথম টেস্টের জন্য প্রস্তুত তারা। আর ভিসা জটিলতা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছেন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেইন। প্রথম টেস্টের পর টাইগাররা যাবে ব্লুমফন্টেইনে। সেখানে ৬ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
টেস্ট সিরিজ শেষ হলে দলের সঙ্গে যোগ দিবেন মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান।
এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৫ অক্টোবর থেকে তার আগে ১২ অক্টোবর প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
আর ১৫, ১৮ এবং ২২ অক্টোবর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ২৬ ও ২৯ অক্টোবর ব্লুমফন্টেইন ও পচেফস্ট্রুমে দুইটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ৩০ অক্টোবর টাইগারদের দেশে ফেরার কথা রয়েছে টিম বাংলাদেশ।