ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইকচ অ্যালবিওনকে ২-০ গোলে হারিয়েছে আর্সসেনাল।
এর ফলে চেলসির বিপক্ষে শেষ ম্যাচ ড্র করার পর জয়ের ধারায় ফিরতে সক্ষম হয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
ঘরের মাঠে আর্সেনালের এটি তৃতীয় জয়।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটে প্রথম গোল আসে ফরাসি স্ট্রাইকার লোকাজেতরের দুর্দান্ত হেডে।
এই এক গোলে এগিয়ে থেকেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয় গোলটি ৬৭ মিনিটে স্পোট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড লোকাজেত।
পরে দুদল আর কোনো গোল করতে না পারায় ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।
এই জয়ে গানাররা ৬ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠলো আর্সেনাল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: