খেলা

রোনালদোর জোড়া গোলে বিশাল জয় পেল রিয়াল মাদ্রিদ

রোনালদো
রোনালদো

রোনালদোর জোড়া গোলে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে বিশাল জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১৪ মিনিটেই গোল করার সুযোগ হাতছাড়া করে ডর্টমুন্ড। তবে ম্যাচের প্রথম গোল আসে রিয়ালের পক্ষে ১৮ মিনিটে বেলের দুর্দান্ত শটে।

৪৯ মিনিটেই রিয়ালের গোল ব্যবধান ২-০তে দাঁড় করান রোনালদো। বেলের পাস থেকে ডি বক্সের ভেতরে বল পেয়ে দর্শনীয় এক শটে ক্লাব রিয়ালের হয়ে ৪১১ তম গোল করেন সি আর সেভেন।

কিন্তু তার পাঁচ মিনিট পর ডর্টমুন্ডের হয়ে একমাত্র গোল করেন অবামেয়াং তবে তাতে আর সমতায় আসেনি। ৭৯ মিনিটে লুকা মদ্রিচের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই পর্তুগিজ সুপারস্টার আর রিয়ালকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

রিয়ালের হয়ে ৪০০তম আর ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১৫০তম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়ার রোনালদো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ