দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের করছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় ২টায় পচেফস্ট্রুমে ম্যাচটি শুরু হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরে এখন পর্যন্ত চারটি টেস্টের সব ক'টিতে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। সব খেলাতেই আবার টসে জিতে বাংলাদেশ।
শেনওয়েস পার্কে ১৫ বছর আগে খেলেছিল টাইগাররা। ওই টেস্টে জ্যাক ক্যালিসের অলরাউন্ড নৈপূণ্যের কারণে ইনিংস ও ১৬০ রানে হারতে হয়। ইতিহাসের সঙ্গে প্রোটিয়া ব্যাটসম্যানদের সাম্প্রতিক ফর্মও ভয় ধরিয়ে দিচ্ছে।
স্বাগতিকদের টেস্ট স্কোয়াডে থাকা প্রায় সব ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে রান পেয়েছেন তাই বলা যায়, মুস্তাফিজ-শফিউলদের সামনে বেশ কঠিন সময়ই। তবে আগের দুই সফরের চেয়ে এবার যে বাংলাদেশ ভালো করবে আশা দেশবাসীর।
চোটের কারণে সৌম্য সরকারকে দলে রাখা হয়নি। বাংলাদেশ তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। দলে পেস বোলিং আক্রমণে দায়িত্বে, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। স্পিন অ্যাটাকে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে আছেন পার্টটাইম বোলার মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।