বেয়ারস্টোর দ্বিতীয় সেঞ্চুরিতে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি ৯ উইকেটে হেরেছে ক্যারিবীয়রা— এই হারের ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ইংলিশদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে গেইল-স্যামুয়েলরা।
প্রথমে ব্যাট করা সফরকারি উইন্ডিজ নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান করে।
জবাবে জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ৯ উইকেট আর ৭২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো উদ্বোধনী জুটিতেই তুলে নেন ১৫৬ রান।
তবে সেঞ্চুরির ৪ রান দূরে থাকতে সাজঘরে ফিরলেও ১১৪ বলে ১৭টি চারের সাহায্যে ১৪১ রান করা বেয়ারস্টো জয় নিয়েই মাঠ ছাড়েন। আর সঙ্গী হিসেবে ৪৬ রানে মাঠ ছাড়েন জো রুট।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শাহি হোপ করেন ৭২ রান গেইল করেন ৪০ এবং সুনিল অ্যাম্ব্রিসদের ৩৮ রানে ভালো সংগ্রহ পায় ক্যারিবীয়রা।
তবে মারলন স্যামুয়েলের ৬০ বলে ৩২ রানের ধীর গতির ব্যাটিংয়ের কারণে ৩০০ পেরোনো হয়নি সফরকারীদের।