দক্ষিণ আফ্রিকার ৪৯৬ রানের জবাবে পচেফস্ট্রুম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩২০ রানে।
প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ৩ উইকেটে ৪৯৬ রানে ঘোষণা করা প্রথম ইনিংসের জবাবে বাংলাদেশের সংগ্রহ করে ৩২০ রান।
আগের দিনের ৩ উইকেটে ১২৭ রানের সংগ্রহ নিয়ে তৃতীয় দিনের সূচনা করেন দুই অপরাজিত ব্যাটসম্যান তামিম ও মুমিনুল। কিন্তু দলের ইনিংসে আরো ২৯ রান যোগ করার পর ৫৩ রানের জুটি ভাঙ্গে তামিমের বিদায়ে। তামিম করেন ৩৯ রান। দিনের প্রথম সেশনে এই ১টি উইকেটই হারায় বাংলাদেশ।
বাংলাদেশের পেসাররা পচেফস্ট্রুমের উইকেট থেকে কোন সুবিধা আদায় করতে না পারলেও প্রোটিয়া পেসারদের ডেলিভারিগুলো ঠিকই ভুগিয়েছে বাংলাদেশের দুই ওপেনার লিটন দাশ ও ইমরুলকে। দলীয় ১৬ ও ব্যক্তিগত ৭ রানে ইমরুলকে সাজঘরে পাঠান রাবাদা। ২৫ রান করে আরেক ওপেনার লিটন দাসও উইকেট হারান মরকেলের বলে। ৩৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ার পর দলের হাল ধরেন মুশফিক ও মুমিনুল।
তবে দলীয় ১০৩ রানের মাথায় ব্যক্তিগত ৪৪ রানে সাজঘরে ফিরেন মুশফিক। চা বিরতির আগে ৪৯ মিনিট মাঠে ছিলেন না তামিম তাই তাকে নামতে হয় পরে।
এর আগে দিনের ১ উইকেটে ২৯৮ রানের সংগ্রহের সঙ্গে আরো ২ উইকেট হারিয়ে ১৯৮ রান যোগ করে প্রোটিয়ারা।
হাশিম আমলার উইকেটটি নেন শফিউল, আমলা করেন ১৩৭ রান। এরপর ডবল সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকা এলগাকে সাজঘরে পাঠান মুস্তাফিজ।
প্রথম দিন শতক থেকে মাত্র ৩ রান দূরে ৯৭ রানে রান আউট হয়েছিলেন মার্করাম। প্রোটিয়া ইনিংসে বাভূমা ৩১ ও ডু প্লেসি ২৬ রানে অপরাজিত ছিলেন।