খেলা

দর্শকশূন্য গ্যালারিতে মেসি জাদুতে বার্সেলোনা টানা সপ্তম জয়

 দর্শকশূন্য গ্যালারিতে মেসি জাদুতে বার্সেলোনা টানা সপ্তম জয়
দর্শকশূন্য গ্যালারিতে মেসি জাদুতে বার্সেলোনা টানা সপ্তম জয়

দর্শকশূন্য গ্যালারির ন্যূ ক্যাম্পে মেসি জাদুতে লাস পালমাসকে হারিয়ে বার্সেলোনা টানা সপ্তম জয় পেয়েছে এ মৌসুমের লা লিগায়।

মেসির জোড়া গোলের সুবাদে অতিথিদের বার্সা হারিয়েছে ৩-০ গোলে।

কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে বরাবরই জোর সমর্থন বার্সেলোনা এফসির। সেই সমর্থনেই কাল বার্সার ফুটবলাররা টানেল থেকে মাঠে ঢুকেন কাতালান পতাকার হলুদ-লাল স্ট্রাইপের ট্রেনিং জার্সি পড়ে।

গণভোটে স্প্যানিশ সরকারের বাধা দেয়ার নিন্দা জানিয়ে বার্সেলোনা চেয়েছিল ম্যাচটি স্থগিত করতে। কিন্তু স্পেনের পেশাদার ফুটবল লিগ কর্তৃপক্ষ তা মেনে না নেয়ায় দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেয় ক্লাবটি।

প্রথমার্ধে দুদল খেলে সমান তালে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে মেসির নিখুঁত কর্নারে লাফিয়ে উঠে হেডে বার্সেলোনাকে এগিয়ে দেন জের্সিও বুসকেতস। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এর সাত মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা।

এ নিয়ে এবারের লা লিগায় সবার চেয়ে বেশি ১১ গোল মেসির। আর সাত ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সোলোনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ