অবশেষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের মুখ দেখেছে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ লা লিগায় ইসেকোর জোড়া গোলে অতিথি এসপানিওলকে ২-০ গোলে পরাজিত করেছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এলো রিয়াল মাদ্রিদ।
ম্যাচের প্রথমার্ধে বল দখলে আধিপত্য থাকলেও প্রথম গোলের দেখা পেতে রিয়ালকে অপেক্ষা করতে হয় ৩০ মিনিট।
ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ানো বলে এসপানিওলের জালে বল জড়িয়ে রিয়ালকে উল্লাসে ভাসান ইসকো।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি বিরতির পর ৭১তম মিনিটে মার্কো আসেনসিওর বাড়ানো বলে কোনাকুনি শটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ইসকো।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। এরআগে এ মৌসুমে নিজেদের মাঠে খেলা দুই ম্যাচে ভ্যালেন্সিয়া ও লেভান্তের সঙ্গে ড্র করে জিদানের দল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: