খেলা

লা লিগা থেকে বেরিয়ে যেতে পারে বার্সেলোনা

লা লিগা থেকে বেরিয়ে যেতে পারে বার্সেলোনা
লা লিগা থেকে বেরিয়ে যেতে পারে বার্সেলোনা

কাতালোনিয়া স্বাধীনতা পেলে লা লিগা থেকে বার্সেলোনার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ।

তিনি বলেন, বার্সেলোনার ভবিষ্যৎ নিয়ে আলোচনার সময় এসেছে।

সোমবার বোর্ড সভার পর বার্তেমেউ বলেন, স্বাধীনতা পেলে ক্লাব ও এর সদস্যদের ঠিক করতে হবে আমরা কোনো লিগে খেলবো।

ভবিষ্যতে কী হতে পারে বিবেচনা করে বোর্ড পরিচালকদের আলোচনা করতে হবে আর এটা ঠাণ্ডা মাথায় করতে হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, এ বিষয় নিয়ে আমরা যদি ভালোভাবে আলোচনা করি তবে অবশ্যই ভালো সমাধান পাবো। যদি কাতালোনিয়ার স্বাধীন হয় তবে বোর্ড পরিচালকরা দেখবে কী হয়।

এর আগে কাতালান ক্রীড়া মন্ত্রী জেরাল্ড ফিগেরাস জানিয়েছিলেন, স্পেন থেকে কাতালুনিয়া আলাদা হয়ে গেলে বার্সেলোনা অন্য কোনো দেশের লিগে খেলতে পারে।

এদিকে, স্বাধীনতার প্রশ্নে কাতালানদের রোববারের গণভোটে বাধা দেয় স্পেনের কেন্দ্রীয় সরকার।

গণভোটে স্বাধীনতার পক্ষে ৯০ শতাংশ ভোট পড়ে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ