চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে ওয়েলসের হয়ে দুটি ম্যাচ খেলতে পারবেন না গ্যারেথ বেইল।
রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড হাঁটুর নিচের মাংসপেশিতে চোট পেয়েছেন বলে স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে। ২৮ বছর বয়সী বেইলের তাই মাসখানেক বিশ্রামে থাকতে হতে পারে।
গত ২০১৩ সালের অক্টোবরে মেসিডোনিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকে বেইলকে ছাড়া কোনো ম্যাচ জিততে পারেনি ওয়েলস। কিন্তু বেইল চোটে পড়ায় বিশ্বকাপ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় জর্জিয়া ও আইরিশ প্রজাতন্ত্রের বিপক্ষে বেইলকে ছাড়াই খেলতে হবে তাদের।
আগামী ৯ থেকে ১৪ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফেও খেলতে পারবেন না তিনি।
বাছাইয়ে ডি-গ্রুপের দ্বিতীয় স্থানটি ধরে রাখতে পারলে প্লে-অফে খেলার সুযোগ পাবে ওয়েলস ফুটবল দল।
এদিকে বেইলের চোটের খবর পেয়ে চিন্তায় পড়েছেন মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: