এবারের অ্যাশেজ সিরিজে বেন স্টোকসের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
অস্ট্রেলিয়া সফরের শুরুর আগে ইংলিশ সহ-অধিনায়কের বিরুদ্ধে পুলিশের তদন্ত শেষ না হলে তাকে বাদ দিয়েই দল সাজাতে হবে ইসিবির।
আগামী ২৫ সেপ্টেম্বর ব্রিস্টলের একটি নাইটক্লাবের বাইরে একাধিক ব্যক্তিকে মারধর করেন স্টোকস। ওই ব্যক্তিদের শারীরিকভাবে গুরুতর আহত করার অভিযোগে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত শেষ হতে কতদিন লাগতে পারে তা নিশ্চিত করেনি পুলিশ।
এই ধরনের ঘটনার তদন্ত শেষ হতে মাসের পর মাস লেগে যায়।
আগামী ২৮ অক্টোবর অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ইংলিশরা।
এর আগে স্টোকসের বিরুদ্ধে তদন্ত শেষ হলে, রিপোর্ট দেখে স্টোকসকে দলে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে দেশটির ক্রিকেট বোর্ড।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: