খেলা

ব্লুমফন্টেইনে খেলতে পারছেন না তামিম

তামিম ইকবাল
তামিম ইকবাল

ব্লুমফন্টেইনে তামিমকে পাচ্ছে না বাংলাদেশ। বেনোনিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ঊরুতে চোট পেয়েছিলেন তামিম ইকবাল।

প্রথম টেস্টে খেলার পর সে চোটের তীব্রতা বেড়েছে। পচেফস্ট্রুম টেস্টের পর পরীক্ষায় দেখা গেছে তামিমের চোট গ্রেড ওয়ান পর্যায়ের।

সাধারণত এ ধরনের চোট থেকে সেরে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগে। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাকি সফরেও বসে থাকতে হবে তামিমকে।

তবে দল আশা করছে পর্যাপ্ত বিশ্রাম পেলে ওয়ানডে সিরিজের আগেই অন্যতম বড় এই ভরসা ফিরে আসবেন।

ব্লুমফন্টেইনে দলের ওপেনিংয়ের দায়িত্ব তাই সৌম্য সরকার ও ইমরুল কায়েসের ওপর পড়ছে।

এদিকে, বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান। ব্লুমফন্টেইনে থাকছেন না তামিমও।

২০১৩ সালের গল টেস্টের পর এই প্রথম সাকিব-তামিমকে ছাড়া সাদা পোশাকে খেলবে বাংলাদেশ।

পায়ের চোটে ব্লুমফন্টেইন টেস্ট থেকে ছিটকে পড়েছেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। চার বছর পর তামিম-সাকিবকে ছাড়াই কোনো টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

পচেফস্ট্রুমে ৩৩৩ রানের হারের ধাক্কা সামলাতে এমনিতেই সময় লাগবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ