খেলা

ব্লুমফন্টেইনে সিরিজ নির্ধারণী টেস্ট: ব্যাট করছে দ.আফ্রিকা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

ব্লুমফন্টেইনে সিরিজ নির্ধারণী টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম দিনে ৩ উইকেটে হারিয়ে ৪২৮ রান করে দিনের খেলা শেষ করে প্রোটিয়ারা। উদ্বোধনী জুটিতে ডিন এলগার ও এইডেন মারক্রামের সেঞ্চুরির পর দিনের শেষ সেশনে ফিফটি তুলে নেয় হাশিম আমলা ও ফাফ ডুপ্লেসি।

পচেফস্ট্রুম টেস্টের মতই ব্লুমফন্টেইনেও একই কাজ করেছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আর তার সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের বোলাররা। দিনের প্রথম সেশনটা কেটেছে হতাশায়।

মধ্যাহ্ন বিরতির পর, এলগার ও মারক্রাম দুজনেই শতক তুলে নেন। মাঝে মুস্তাফিজের বলে এলগার ক্যাচ তুললেও ধরতে পারেননি কিপার লিটন।

তবে শুভাশিষের বলে এলগার আবারো ক্যাচ তুললে তা তালুবন্দী করেন মুস্তাফিজ। ১১৩ রান করে থামেন এলগার। ১৪৩ রান করে রুবেলের বলে বোল্ড হন মারক্রাম। কিছুক্ষণ পরই শুভাশিষের দ্বিতীয় শিকার হন বাভুমা।

দলীয় ২৪৩ থেকে ২৮৮ রানের মধ্যে স্বাগতিকদের তিনটি উইকেট তুলে নিয়ে লড়াইয়ের আভাস দেন টাইগার বোলাররা।

কিন্তু আমলা-ডুপ্লেসির শতরানের জুটিতে আবারো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রোটিয়ারা।

দুটি উইকেট নিয়েছেন শুভাশিষ রুবেল নিয়েছেন একটি। দ্বিতীয় দিনেআমলা ৮৯ ও ডুপ্লেসি ৬২ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ