আগামী ২০১৮ রাশিয়া বিশ্বকাপে উঠেছে স্পেন— ঘরের মাঠে আলবেনিয়াকে সহজেই ৩-০ গোলে হারিয়ে 'জি' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ।
বিশ্বকাপে অনেকটাই নিশ্চিত তাই এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আলবেনিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানিয়ে নেয় স্পেন।
ঘরের মাঠে তুলনামূলক দুর্বল দল আলবেনিয়ার উপর শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে স্পেন। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৬ মিনিটে ইসকোর বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন রদ্রিগো।
ম্যাচের ২৩ মিনিটে ব্যবধান দিগুণ করেন রিয়াল তারকা ইসকো। এর তিন মিনিট পর হেডে ব্যবধান ৩-০ করেন থিয়াগো আলকান্তারা। ২৬ মিনিটের মধ্যেই স্কোরলাইন ৩-০ করে ফেলে স্পেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: