ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার পথে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, নাসির হোসেন ও নবাগত সাইফুদ্দিন।
তিন ম্যাচের সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে আছেন তারা।
শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে তারা রওনা করেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে। মাঝে দুবাই থেমে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছাবেন তারা।
দলের সঙ্গে যোগ দিবেন ৮ অক্টোবর মূল সিরিজের আগে ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ অক্টোবর শুরু হবে প্রথম ওয়ানোডে, সিরিজের বাকি দুটি ওয়ানডে যথাক্রমে ১৮ ও ২২ অক্টোবর।
২৬ অক্টোবর থেকে শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ ২৯ অক্টোবর।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: