বেন স্টোকসকে দলে রেখে অ্যাশেজ সিরিজের দল ঘোষণা করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
তবে ব্রিস্টলে মারামারির ঘটনায় স্টোকসের আরও তদন্তের প্রয়োজন— এ কারণে অ্যাশেজ সিরিজ থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে।
স্টোকসের পরিবর্তে অ্যাশেজ সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন পেসার স্টিভেন ফিন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের জন্য দলে নেয়া হয়েছে ফিনকে। গত মাসে ব্রিস্টলে এক ব্যক্তিকে শারীরিক আঘাত করেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
তাকে একরাত থানা হাজতে আটকে রাখার পর তদন্ত সাপেক্ষে অভিযোগ গঠন ছাড়াই ছেড়ে দেয়া হয়।
ওই রাতেই ব্রিটিশ ট্যাবলয়েড 'দ্য সান' একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে।
ভিডিওতে দেখা যায়, স্টোকস দুই ব্যক্তিকে ঘুষি মারছিলেন। সেই ফুটেজ দেখার পরই স্টোকসকে নিষিদ্ধ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: