খেলা

আবারো বায়ার্ন মিউনিখের কোচ হলেন ইয়ুপ হেইঙ্কস

বায়ার্ন মিউনিখ
বায়ার্ন মিউনিখ

অবসর ভেঙে আবারো বায়ার্ন মিউনিখের কোচ হলেন ইয়ুপ হেইঙ্কস।

প্রথম জার্মান ক্লাব হিসেবে বায়ার্নকে ট্রেবল জেতানো এ ম্যানেজারকেই এ মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্ব দিয়েছে কর্তৃপক্ষ।

এ নিয়ে চতুর্থবারের মতো বায়ার্নের কোচ হলেন তিনি। ১৪ অক্টোবর ফ্রেইবার্গের বিপক্ষে তার অধীনে প্রথম ম্যাচ খেলবে মিউনিখের ক্লাবটি।

সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হারের পরপর সিনিয়র খেলোয়াড়দের আপত্তির জেরে বরখাস্ত হন কার্লো অ্যানচেলত্তি। তার শূন্য পদে ৭২ বছর বয়সী হেইঙ্কসকে ফিরিয়ে এনেছে ক্লাব কর্তৃপক্ষ।

বায়ার্নে যোগদানের পর হেইঙ্কস জানান অন্য কোনো ক্লাব হলে তিনি অবসর থেকে ফিরে আসতেন না।

গত ২০১৩ সালে হেইঙ্কস সরে যাওয়ার পর পেপ গার্দিওলাকে ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছিল। সেই সময় হেইঙ্কস বলেছিলেন তিনি বুন্দেসলিগায় আর কোচ হতে চান না। তবে সোমবার থেকে আবারো বায়ার্নের ম্যানেজার হিসেবে দেখা যাবে তাকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ