খেলা

প্রোটিয়াদের চেয়ে ৪১৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু বাংলাদেশের

 প্রোটিয়াদের চেয়ে ৪১৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু বাংলাদেশের
প্রোটিয়াদের চেয়ে ৪১৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু বাংলাদেশের

ব্লুমফন্টেইন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফলোঅনে পড়ে প্রোটিয়াদের চেয়ে ৪১৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করেছে বাংলাদেশ।

১৪৭ রানে প্রথম ইনিংসে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে মুশফিকবাহিনী।

এর আগে ৪ উইকেটে ৫৭৩ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে ব্যাট করছেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার।

গতকাল -শনিবার বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। আমলা ও ডুপ্লেসির সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫০০ রান ছাড়ায়।

দ্বিতীয় সেশনে ১৩২ রান করা আমলাকে বোল্ড করেন শুভাশিষ। চা বিরতির আগে ইনিংস ঘোষণা করেন প্রোটিয়ারা।

জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং শুরুর কিছুক্ষণের মধ্যেই ধসে পড়ে বাংলাদেশের টপ অর্ডার।

ইমরুল কায়েসের ২৬ ও লিটন দাশের ৭০ ছাড়া আর তেমন রান করতে পারেননি কেউই।

শেষ পর্যন্ত ১৪৭ রানেই গুটিয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংস। ফলোঅনে পড়ে আবার ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ