ওয়ানডে সিরিজে জেতার পর এবার টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচেই হারিয়েছে ভারত।
রাঁচিতে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৬ ওভারে ৪৮ রানের লক্ষ্যমাত্রা সহজেই পার করে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারায় ৯ উইকেটে।
প্রথমে বোলিং করে অস্ট্রেলিয়াকে ১৮.৪ ওভারে ১১৮ রানে বেধে ফেলে টিম ইন্ডিয়া। শুরুতে অজি অধিনায়াক ওয়ার্নারকে ৮ রানে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার।
এরপর ফিঞ্চ ও ম্যাক্সওয়েল জুটি বিধ্বংসী হওয়ার আগেই ম্যাক্সওয়েলকে সাজঘরে ফিরিয়ে অজি ব্যাটিং অর্ডারে ভাঙ্গেন চাহাল।
মিডল অর্ডারে জোড়া উইকেট পেয়ে কোহলির শিবিরে স্বস্তি ফেরান কুলদীপ।
ওপেনার ফিঞ্চ ছাড়াও আইপিএলে সফল হেনরিকেসের উইকেট তুলে নেন তরুণ এই স্পিনার।
বুমরাহও তিন ওভার সংগ্রহ করেন ২ উইকেট। এরপর দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে ম্যাচ থেমে থাকে।
শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস নিয়মে বিরাটদের টার্গেট কমে দাঁড়ায় ৬ ওভারে ৪৮ রানে।
অল্পরান তাড়া করতে নেমে ধাওয়ান ও কোহলির ৩৮ রানের পার্টনারশিপে ৩ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় পায় ভারত।