জাতীয় পর্যায়ে নারী ও পুরুষ ফুটবল দলকে সমান পারিশ্রমিক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে।
লিঙ্গভেদে দলগুলোর বেতনে আর তারতম্য করবে না বলে ঘোষণা দিয়েছে নরওয়েজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।
নরওয়ের নারী ফুটবল দল একবার নারী বিশ্বকাপ ও দুইবার নারীদের ইউরো চ্যাম্পিয়ন হয়েছে।
দেশটির ফুটবল ফেডারেশনের এ সিদ্ধান্তে তাদের বেতন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে।
পুরুষ ফুটবলাররা বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ডের কারণে যেই অর্থ পেয়ে থাকেন তার একটি বড় অংশও নারী ফুটবলারদের দেয়া হবে।
নারী অ্যাথলিটদের জন্য এত বড় একটি পদক্ষেপ নেয়ার জন্য ইনস্টাগ্রামে কৃতজ্ঞতা জানিয়েছেন নরওয়ে নারী ফুটবল দলের উইঙ্গার ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: