দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্লুমফন্টেইন টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মুশফিকুর রহিমেরই ছিলো ম্যানেজমেন্টের নয় এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ওষুধ শিল্প সমিতির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম।
আড়াই দিনে টেস্ট হারের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন মুশফিকের এমন সিদ্ধান্ত।
তবে, সাংবাদিকদের মুশফিক জানান, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ম্যানেজমেন্টের ছিলো মন্তব্য করেন, টস জেতা ভুল হয়ে গেছে কি-না।
নাজমুল হাসান বলেন, মুশফিকুর রহিমের এমন মন্তব্য দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে।
তবে টেস্টের অধিনায়কত্ব পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড বলে জানান তিনি।