ঢাকায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামী বুধবার শুরু হচ্ছে এশিয়া কাপ এর দশম আসর।
এবারের আসরে ৮টি দল অংশ নিচ্ছে এরইমধ্যে দলগুলো ঢাকায় আসতে শুরু করেছে।
আসর শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ শক্তিশালী জাপানকে হারিয়ে চমক দেখিয়েছে।
র্যাকিংয়ে ১৭ ধাপ এগিয়ে থাকা জাপানকে জিমিরা হারিয়েছে ২-১ গোলে।
আসরে বাংলাদেশ খেলবে 'এ' গ্রুপে একই গ্রুপে রয়েছে জাপানও।
গ্রুপের অন্য দুই প্রতিদ্বন্দ্বী হলো পাকিস্তান ও ভারত। গ্রুপ ‘বি’ তে আছে মালোয়েশিয়া, কোরিয়া, চীন, ও ওমান।
এ আসরের জন্য ব্যাপক সংস্কার করা হয়েছে হকি স্টেডিয়ামের বসানো হয়েছে ফ্লাড লাইট।
ড্রেসিংরুম, প্রেসবক্স সবই সংস্কার করা হয়েছে। আসর শেষ হবে ২২ অক্টোবর।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: