পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দুবাই টেস্ট জমে উঠেছে— রোমাঞ্চের দোলায় দুলছে ম্যাচটি শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের চাই ১১৯ রান, শ্রীলঙ্কার প্রয়োজন ৫ উইকেট।
এই ম্যাচে শেষ হাসি হাসতে পারে দুই দলের যে কেউ।
প্রথম ইনিংসে ২২০ রানে পিছিয়ে আছে পাকিস্তান। তৃতীয় দিন বিকেলে ৩৪ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। সোমবার চতুর্থ দিনে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৯৬ রানে। পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩১৭। সেই রান তাড়ায় ৫২ রানেই পাকিস্তান হারায় ৫ উইকেট। এমন বিপর্যয়ের পর অসাধারণ এক জুটি গড়েন আসাদ শফিক ও সরফরাজ আহমেদ। চতুর্থ দিনে আর উইকেট হারায়নি পাকিস্তান।
শফিক দিন শেষে অপরাজিত ১৪১ বলে ৮৬ রানে। অধিনায়ক সরফরাজ অপরজিত রয়েছেন ৫৭ রানে। ষষ্ঠ উইকেটে দুই জনের অবিচ্ছিন্ন জুটি আসে ১৪৬ রান। তবে একটি উইকেট ঘুরিয়ে দিতে পারে মোড়। নতুন দিনে শ্রীলঙ্কা শুরু করবে নতুন আশায়।