ফিফার বর্ষসেরার পর চলতি বছরে ব্যালন ‘ডি’ অরের জন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন লিওনেল মেসি, নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার ছয় ভাগে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।
গত ৯ বছরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার মেসি ও রোনালদো ছাড়া জিততে পারেননি আর কেউ। বছর জুড়ে সাফল্যের নিরিখে ব্যালন ‘ডি' অর জয়ে এবার পর্তুগিজ অধিনায়কের সম্ভাবনা বেশ জোরালো।
পাঁচ বার বর্ষসেরা হওয়ার মেসির রেকর্ড স্পর্শ করবেন রোনালদো।
শিরোপা জয়ে বার্সেলোনা পিছিয়ে থাকলেও ব্যক্তিগত সাফল্যে বেশ এগিয়ে মেসি।
ক্লাব ফুটবল ক্যারিয়ারে তিনি ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন গত বছরই।
কাতালান ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমএল টেন।
এদিকে, এই তিন তারকা ছাড়াও সংক্ষিপ্ত তালিকায় আছেন পাওলো দিবালা, জিয়ানলুইজি বুফন, লুইস সুয়ারেজ, সার্জিও রামোস, লুকা মডরিচ, ইসকো, রবের্তো লেভানডোভস্কি ও হ্যারি কেইন।