বিশ্বকাপের আসরে টিকে থাকার লড়াইয়ে বুধবার ভোরে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা।
রাশিয়া বিশ্বকাপের টিকিট পেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।
তবে জয়ের উপর নির্ভর করেই টিকিট পাচ্ছে না লিওনেন মেসির দল। তাকিয়ে থাকতে হবে পেরু ও কলম্বিয়া ম্যাচের দিকে।
এই ম্যাচে মেসিদের খেলতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৮০০ মিটার উচ্চতায়। আর সেখানে খেলা অন্য অঞ্চলের যে কারো জন্যই কষ্টকর।
অবশ্য কিটোতে ২০০১ সালে ইকুয়েডরের কাছে হেরেছিল আর্জেন্টিনা। তবে অতীত নিয়ে ভাবছে না কোচ সাম্পাওলি।
দলের প্রয়োজনে মেসিরা ঘুরে দাঁড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: