খেলা

মেসির জাদুতে সরাসরি রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা

মেসির জাদুতে সরাসরি রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা
মেসির জাদুতে সরাসরি রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা

জাদুকর মেসি। আর্জেন্টিনার বাঁচামরার লড়াই ম্যাচে জ্বলে উঠলেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করে জেতান শুরুতেই পিছিয়ে পড়া তার দলকে। সব শঙ্কা কাটিয়ে আর্জেন্টিনা সরাসরি উঠে গেল রাশিয়া বিশ্বকাপে।

পুরো পাহাড় বোঝা একা বয়ে নিয়ে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা। লিওনেল মেসি, আর্জেন্টিনার গায়ে তার সম্ভাব্য শেষ ম্যাচ খেলতে নেমে গড়লেন নতুন ইতিহাস। জেগে ওঠল ফিনিক্স পাখি। মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা।

বিশ্বকাপে যেতে হলে বাছাইপর্বের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই— এমন সমীকরণে খেলতে নেমে খেলা শুরু না হতেই ইকুয়েডরের বিপক্ষে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা।

ঘোর অন্ধকার নেমে আসে। তবে আর্জেন্টিনার মেসি দুর্দান্ত এক হ্যাটট্রিক করে। একাই আর্জেন্টিনাকে পাইয়ে দেন বিশ্বকাপের টিকিট। বাংলাদেশ সময় বুধবার সকালে মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সব শঙ্কা দূর করে বিশ্বকাপে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা।

প্রতিপক্ষের মাঠে খেলার ৪৫তম সেকেন্ডের মাথায় পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে দলে স্বস্তি ফেরাতে সময় নেননি মেসি। দ্বাদশ মিনিটের মাথায় অ্যাঙ্গেল ডি মারিয়ার পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরান কিং লিও।

আট মিনিট পর ফের আর্জেন্টিনা শিবিরে আনন্দের বন্যা। ২০তম মিনিটের মাথায় ইকুয়েডরের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে প্রতিপক্ষের জাল কাঁপান মেসি।

এই গোলের মাধ্যমে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম খেলোয়াড় হিসেবে ২০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। প্রথমার্ধের খেলা ২-১ এ শেষ হয়।

বিরতির পরপরই আর্জেন্টিনা শিবিরকে উচ্ছ্বাসে ভাসান সেই মেসিই। ইনজো পেরেজের পাস থেকে বল পেতেই মেসিকে ঘিরে ধরেন তিন ডিফেন্ডার।

তিন জেনের বাধা পেরিয়ে দারুণ শটে গোল করে ব্যবধান ৩-১ করে ফেলেন কিং লিও। শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই বিশ্বকাপে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

সবচেয়ে মজার ব্যাপার হলো পয়েন্ট টেবিলের ছয় নম্বর দল হিসেবে খেলতে নামা আর্জেন্টিনা তৃতীয় সেরা দল হিসেবে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়।

দিনের অপর তিনটি ম্যাচের ফলাফলও আর্জেন্টিনার অনুকূলে যায়। পেরু ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি ১-১ গোলের ড্রয়ে শেষ হয়। পেরু ১-০ গোলে হেরে যায় ভেনেজুয়েলার কাছে। অন্যদিকে ব্রাজিলের কাছে ০-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে চিলি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ