খেলা

চিলির যাওয়া হলো না রাশিয়া বিশ্বকাপে

চিলির যাওয়া হলো না রাশিয়া বিশ্বকাপে
চিলির যাওয়া হলো না রাশিয়া বিশ্বকাপে

ব্রাজিলের মাঠে জয় পেলে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ছিল চিলির তবে নেইমারদের কাছে হেরে লাতিন আমেরিকা অঞ্চলে ৬ নম্বর হয়ে বিশ্বকাপের বাছাই পর্ব থেকেই ছিটকে পড়লো টানা দুই বারের কোপা আমেরিকা বিজয়ীরা।

ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে চিলির।

ম্যাচের ১৬তম মিনিটে নেইমারের শট ঠেকিয়ে দেন চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভো। ৩৮তম মিনিটে গ্যাব্রিয়েলের দুর্বল হেডও ঠেকিয়ে দেন তিনি। প্রথমার্ধে গোল দিতে পারেনি কোনো পক্ষই। দ্বিতীয়ার্ধের ৫৫ ও ৫৭ মিনিটে দুইটি গোল করে নিজেদের জয় প্রায় নিশ্চিত করে ব্রাজিল।

দানি আলভেসের ফ্রি-কিক ব্রাভো ঠেকিয়ে ছিলেন ঠিকই কিন্তু বল তার হাত থেকে ছুটে যায়। ফিরতি বল অনায়াসে জালে ঠেলে দেন পাওলিনিয়ো।

দুই মিনিট পরই নেইমার বল নিয়ে ডি-বক্সে ঢুকে জেসুকে দিয়ে আরেকটি গোল করান। অতিরিক্ত সময়ের ৯২তম মিনিটে কর্নার পেয়েছিল অ্যালেক্সিজ সানচেজের দল। এ সময় পোস্ট ছেড়ে ব্রাজিলের ডি-বক্সে চলে আসেন ব্রাভো।

উইলিয়ান বল পেয়ে এই সুযোগে সেটা ঠেলে দেন চিলির ডি বক্সের দিকে। মাঝমাঠ থেকে ছুটে গিয়ে একেবারে ফাকা পোস্টে গোল করেন জেসুস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ