খেলা

গুয়াহাটিতে তিন ম্যাচ সিরিজে সমতা আনলো সফরকারী অস্ট্রেলিয়া

গুয়াহাটিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি
গুয়াহাটিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি

গুয়াহাটিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা এনছে সফরকারী অস্ট্রেলিয়া।

প্রথম ম্যাচে অভিষেক হওয়া অজি ক্রিকেটার বেহরেনডর্ফকে প্রথম ম্যাচে উইকেট না পেলেও জ্বলে উঠেছেন দ্বিতীয় ম্যাচে। চার ওভারে ২১ রানে তুলে নিয়েছেন ৪টি উইকেট।

ভারত প্রথম ওভারেই হারায় রোহিত শর্মা ও ভিরাট কোহেলির উইকেট। তার পরের ওভারেই মনিশ পান্ডে ও শিখর ধাওয়ানের উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে সদ্য অজি দলে নাম লিখানো বেহরেনডর্ফ।

হার্দিক পান্ডিয়ার ২৫ ও কুলদিপ জাদবের ২৭ রানের উপর ভর করে ভারত পায় ১১৮ রানের সংগ্রহ।

পরে ১১৯ রানের লক্ষ তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অষ্ট্রেলিয়ার।

মাত্র ১২ রান তুলতেই দুই উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটির সুবাদে জয়ের বন্দরে পৌঁছায় আজিরা। ফলে তৃতীয় ম্যাচ রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ