খেলা

রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল রোনালদোর পর্তুগাল

বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি

সরাসির রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে তারা এই টিকিট নিশ্চিত করে। আর বেলারুশকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ফ্রান্সও।

এদিকে, সুইডেনকে হারিয়েও বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি নেদারল্যান্ডস।

লিসবনে প্রথমার্ধে 'বি' গ্রুপের ম্যাচে ৪১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পর্তুগাল। মধ্যবিরতির পর ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রে সিলভা। বাছাইপর্বে তার নবম গোল এটি। তাতেই টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিল পর্তুগিজরা। এদিকে, 'এ' গ্রুপের ম্যাচে ফ্রান্সের জয়টিও ঘরের মাঠে।

ম্যাচের ২৭ মিনিটে অ্যান্টনে গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় ফ্রেঞ্চরা। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অলিভিয়ে জিরুদ। পরে প্রথমার্ধেই বেলারুশ একটি গোল ফিরিয়ে দিলেও লাভ হয়নি।

২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা ফ্রান্স সরাসরি বিশ্বকাপে। গ্রুপের আরেক ম্যাচে নেদারল্যান্ডস ২-০ গোলে সুইডেনকে হারিয়েও বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। তবে হেরেও ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ সুইডেন প্লে-অফে খেলবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ